1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজাপুরে বড়ইয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজাপুরে বড়ইয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ডিগ্রী কলেজে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কলেজ ছাত্রদল সভাপতি সফওয়ান কিবরিয়ার নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অপু আহামেদ, প্রচার সম্পাদক তওহীদ, নেতাকর্মী সাব্বির হোসেন হৃদয়, আলিফ, তরিকুল ইসলাম তারেক, জায়েদ আহামেদ, হাসানসহ অনেকে।

বৃক্ষরোপণ শেষে কলেজ ছাত্রদলের সভাপতি সফওয়ান কিবরিয়া বলেন, “বাংলাদেশসহ বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন স্পষ্ট। পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। ছাত্রদল সবসময় পরিবেশবান্ধব উদ্যোগকে গুরুত্ব দিয়ে এসেছে। ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টাই আগামীতে বড় পরিবর্তনের পথ দেখাবে।”তিনি আরও বলেন, “ছাত্রদল শুধু রাজনীতিতেই নয়, সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD