

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুরে একটি হত্যা মামলার আসামি হিসাবে দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ও যুবলীগ সদস্য মাসুদ রানাকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাজিদ হাসান জানান, রবিবার (৬ জুলাই) গভীর রাতে বিরামপুর উপজেলার কাটলা হাইস্কুল মাঠে গত ২০২২ সালের ৫ জানুয়ারি মারপিটের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে। এই মামলার সন্দিগ্ধ আসামী হিসাবে আব্দুল মালেক (৪৫) ও এজাহার নামীয় আসামি হিসাবে মাসুদুর রহমানকে (৫২) আটক করা হয়।
আটককৃত আব্দুল মালেক ৪নং দিওড় ইউপি চেয়ারম্যান ও ঐ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এবং মাসুদ রানা পৌর যুবলীগের সদস্য।বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, আটককৃত আসামিদেরকে সোমবার (৭ জুলাই) সকালে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।