1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বিরামপুরে সাবেক স্ত্রীর দাপটে যুবক বাড়ি ছাড়া | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

বিরামপুরে সাবেক স্ত্রীর দাপটে যুবক বাড়ি ছাড়া

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩১৬ বার পঠিত

মিজানুর রহমান মিজান,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরে জেলার বিরামপুর উপজেলার ভেলারপাড়া গ্রামে এক যুবকের তালাক প্রাপ্তা স্ত্রী জোর পূর্বক যুবকের বাড়িঘর দখলে নিয়ে বসবাস করার অভিযোগ উঠেছে। অসহায় যুবক বিচারের আশায় ধর্ণা দিলেও বাড়ি উদ্ধার বা তাকে সহায়তায় কেউ এগিয়ে আসছেনা।

বিরামপুর থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে প্রকাশ, উপজেলার ভেলারপাড়া গ্রামের মৃত: সিদ্দিক আলীর ছেলে মনোয়ার হোসেন ২০১০ইং সালের ২৯ জুলাই একই উপজেলার যোতমাধব (বেড়াখাই) গ্রামের মোশারফ হোসেনের মেয়ে শবনম মোস্তারী রত্নাকে রেজিষ্ট্রি কাবিন মূলে বিয়ে করেন। শান্তিপূর্ণ সংসার করা কালীন তাদের একপুত্র ও এককন্যা সন্তানের জন্ম হয়। মনোয়ার হোসেন এলাকার বাহিরে চাকুরী করাকালীন জমি কেনার জন্য স্ত্রীকে টাকা দিলে স্ত্রী শবনম মোস্তারী রত্না সেই টাকা দিয়ে সুকৌশলে নিজের নামে ৬৯ শতক জমি কিনেছেন এবং মনোয়ারের একটি এনজিও থেকে স্ত্রী শবনম মোস্তারী রত্না ২২ লাখ টাকা হাতিয়ে নেন।

সন্তানদের মুখের দিকে তাকিয়ে এবং সংসার ঠিক রাখার স্বার্থে মনোয়ার নমনীয় মানসিকতা প্রকাশ করলেও স্ত্রী শবনম মোস্তারী রত্না স্বামীর অনুপস্থিতিতে পরোকিয়ায় জড়িয়ে পড়েন। আর তখন থেকেই শুরু হয় সংসারে অশান্তি। বিষয়টি নিয়ে অনেক দেন দরবারের পর গত ২০২৪ ইং সালের ২ নভেম্বর মনোয়ার হোসেন স্ত্রী শবনম মোস্তারী রত্নাকে আইনগত ভাবে তালাক প্রদান করেন। তালাকের ৭ মাস পর মনোয়ার হোসেন ২য় বিয়ে করেন। ২য় স্ত্রীকে নিয়ে মনোয়ার তার নিজ বাড়িতে উঠতে গেলে বাঁধে বিপত্তি। মনোয়ার হোসেন দেখেন, তালাকপ্রাপ্তা স্ত্রী শবনম মোস্তারী রত্না তার বাড়ি দখলে নিয়েছে এবং বাড়িতে উঠতে বাধা প্রদান করছে। গ্রাম্য দেন দরবারে শবনম মোস্তারী রত্না তার সাবেক স্বামীর বাড়ি না ছাড়ায় মনোয়ার হোসেন বাধ্য হয়ে চলতি ২০২৫ইং সালের ৬ জুন বিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

এব্যাপারে অভিযুক্ত শবনম মোস্তারী রত্না জানান, স্বামী তাকে তালাক দিয়েছে এই খবর তিনি জানেন না। একারণে তিনি স্বামীর বাড়িতে অবস্থান করছেন।

তালাক রেজিষ্টারকারী কাজী নূর মোহাম্মদ জানান, শবনম মোস্তারী রত্না ও তার মা স্বশরীরে এসে আমার নিকট থেকে তালাকের বিষয়টি নিশ্চিত হয়ে গেছেন।

অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি নিয়ে আলোচনার জন্য তালাকপ্রাপ্ত স্ত্রী শবনম মোস্তারী রত্নাকে আহবান জানানো হলেও তিনি কোন সাড়া দেননি। একারণে মনোয়ার হোসেনকে আদালতের স্মরনাপন্ন হওয়ায় পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD