

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বিএনপির সহযোগী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২ জুলাই) সকাল ১০ টার দিকে বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুনের সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ ডক্টর শফিকুল ইসলাম শফিক, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (সেক্রেটারি) তোছাদ্দেক হোসেন তোছা, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ আনোয়ারুল ইসলাম বাবু, কৃষিবিদ আবু তারেক সিদ্দিক, বিরামপুর পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল ও পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী প্রমুখ।এ সময় বিরামপুর উপজেলা ৭টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে ২১ হাজার ৬ শত ঔষধি ও ফলের চারা বিতরণ করা হয়েছে।