1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বিরামপুরে প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
তিন দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও, যান চলাচল বন্ধ জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে

বিরামপুরে প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে বিরামপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে মেলার উদ্বোধন করেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন।

বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তীর সভাপতিত্বে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ মেলায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, মৎস্য কর্মকর্তা সালমা আকতার সুমি, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম ও খামারি আবাবিল প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, খামারীবৃন্দ ও সুধীমন্ডলী প্রমুখ।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী জানান, মেলার ১৭টি স্টলে বিভিন্ন প্রজাতির ঘোড়া, গরু, মহিষ, ছাগল, ভেড়া, বিড়াল ও পাখি প্রদর্শন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD