1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বিরামপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান:ভুয়া নার্স আটক | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ

বিরামপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান:ভুয়া নার্স আটক

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুরে পৌর শহরের বিভিন্ন অনিয়মের অভিযোগে কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। এসময় এক ভুয়া নার্সকে আটক করা হয়।

সোমবার (১৪ জুলাই) দুপুরে থেকে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার
( ইউএনও) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন -এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম‍্যমান আদালতের মাধ্যমে ঢাকা মোড়ে অবস্থিত রাজু ডায়াগনস্টিক সেন্টারের ১০ হাজার টাকা, সরকারি হাসপাতালের দক্ষিণে অবস্থিত মডার্ন হেলথ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ২০ হাজার টাকা এবং নিউ মডার্ন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ১৫ হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে মডার্ন হেলথ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত একজন ভুয়া নার্সকে আটক করে নিয়ে যায় পুলিশ।

এ অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান, স‍্যানেটারী পরিদর্শক ইসমাইল হোসেন, পুলিশের উপ-পরিদর্শক আমীর হোসেন সহ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের অন‍্যান‍্য কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান আরো জানান, মানুষের প্রাপ‍্য স্বাস্থ্য সেবা নিশ্চিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে রোগীরা যাতে সুষ্ঠুভাবে স্বাস্থ্য সেবা পায়, সেজন্য নিয়মিত তদারকির অব্যাহত থাকবে।বিরামপুর উপজেলায় নিবন্ধিত ৯টি ক্লিনিক ও ২০ টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন জানান, বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সেবা নিতে আসা রোগীদের হয়রানি বন্ধে এবং সঠিক সেবা নিশ্চিত করতে নিয়মিত এধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD