1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বিমানবন্দরে ৯৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

বিমানবন্দরে ৯৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. হাবিবুল্লাহ (৩০)।

বুধবার দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে বিমানবন্দর ট্রাফিক পুলিশ বক্সের যাত্রী ছাউনি থেকে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস দল মাদকসহ হাবিবুল্লাহকে গ্রেফতার করে।

এদিন রাতে ডিএমপির উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

তিনি,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,একজন মাদক কারবারি বিপুল পরিমাণ গাঁজাসহ বিমানবন্দর ট্রাফিক পুলিশ বক্সের দক্ষিণ পাশে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালানো হয় এবং হাবিবুল্লাহকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৯৫ কেজি গাঁজা।

তিনি জানান,গ্রেফতারকৃত হাবিবুল্লাহর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি রাজধানীতে মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের নেতৃত্বে উত্তরা গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) হেলালউদ্দিন ভূইয়া।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD