1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশনের সুপারিশ অবশ্যই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্র উপদেষ্টা | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশনের সুপারিশ অবশ্যই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বিডিআর (বর্তমানে বিজিবি) হত্যাকাণ্ড নিয়ে গঠন করা তদন্ত কমিশনের সুপারিশগুলো অবশ্যই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিশন। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টিকে সিরিয়াসলি দেখছে। এটি অনেক বড় ভলিউমের, আমাদের সবটা পড়া হয়নি। পড়ার পর ওনাদের যে সুপারিশগুলো আছে সেগুলো অবশ্যই বাস্তবায়ন করবো। ডেফিনেটলি খুব ভালো ভালো সুপারিশ এসেছে। ওগুলো অবশ্যই বাস্তবায়ন করবো।

বিডিআর হত্যার জন্য প্রতিবেদনে পার্শ্ববর্তী একটি দেশকে দায়ী করা হয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এখন পর্যন্ত যেহেতু পুরোটা পড়িনি। তাই এ ব্যাপারে আমি মন্তব্য করবো না।

ঢাকার পিলখানায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গত রোববার (৩০ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।

বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দলগতভাবে আওয়ামী লীগের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত কমিশন। তারা বলছে, এ ঘটনার মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিল। এছাড়া এই ঘটনায় ভারতেরও সম্পৃক্ততা পেয়েছে কমিশন।

সভায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ তালিকাটা আপনাদের দিতে চাচ্ছি না, কারণ পরিস্থিতির সঙ্গে সঙ্গে এই তালিকাও পরিবর্তন হতে থাকে। ফাইনাল যখন হবে তখন সংখ্যাটা আপনাদের বলে দেবো।

নির্বাচনের জন্য যত প্রয়োজন তত বডি ক্যামেরা কেনা হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা।

সীমান্ত নিয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় যেন কেউ সীমান্ত দিয়ে ঢুকতে না পারে, এ বিষয়ে মূলত আলোচনা হয়েছে। কোনো ধরনের উস্কানিমূলক প্রচারণা যেন বাইরে থেকে না আসে এসব ব্যাপারেও আলোচনা হয়েছে।

একটি দলের সুপারিশ নিয়ে এসপি পদায়ন করা হয়েছে বলে অভিযোগ আছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি, এটা আপনার কাছ থেকে প্রথম শুনলাম।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যে প্রতিষ্ঠান আড়ি পাতার দায়িত্বপ্রাপ্ত তারাই আড়ি পাতবে, অন্যরা পাতবে না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD