1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বাংলাদেশ ট‍্যাক্স ল'ইয়ার্স এসো‌সি‌য়শন এর ৩৮তম বা‌র্ষিক সভা সম্পন্ন | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা আমতলীতে নিহত দুই জেলে পরিবার পেলেন আর্থিক সহায়তা মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু

বাংলাদেশ ট‍্যাক্স ল’ইয়ার্স এসো‌সি‌য়শন এর ৩৮তম বা‌র্ষিক সভা সম্পন্ন

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২১৪ বার পঠিত

মোঃ মাহবুব হোসেন,বার্তা সম্পাদকঃ বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স কাউন্সিল (বিটিএলএ)-এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা আজ কক্সবাজারের হোটেল সী প্যালেসের বলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিটিএলএর সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন খাঁন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন। সারাদেশের ৬৪ জেলা ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের কাউন্সিলররা ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কর আইনজীবীরা দেশের রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ অংশীদার হলেও তাদের নানা সমস্যার সমাধানে সরকারের গড়িমসি রয়েছে। বরং বিভিন্ন আইনের ধারা প্রয়োগ করে করদাতাদের হয়রানি করা হচ্ছে উল্লেখ করে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের আদলে ট্যাক্স কাউন্সিল গঠনের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিটিএলএর কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মু. লুৎফুর রহমান রাজন, কাউন্সিলর কাজী নুরে আলম ছিদ্দিকসহ অনেকে।

সভা শেষে সভাপতির বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার কার্যক্রম সমাপ্ত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD