1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বিজিবির জুলাই মাসের অভিযান: স্বর্ণ, গরু, মাদকসহ ১৭৪ কোটি টাকার মালামাল উদ্ধার | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

বিজিবির জুলাই মাসের অভিযান: স্বর্ণ, গরু, মাদকসহ ১৭৪ কোটি টাকার মালামাল উদ্ধার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

দেশের সীমান্ত নিরাপত্তায় নিয়োজিত বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি গেল জুলাই মাসে আভিযানিক কার্যক্রমে ব্যাপক সাফলতা পেয়েছে। দেশের সীমান্ত এলাকা ও অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৭৪ কোটি ২৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বাহিনীটি।

সোমবার (১১ আগস্ট) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ পণ্যের মধ্যে রয়েছে ৯ কেজি ২৬৭ গ্রাম স্বর্ণ, ১৯ কেজি ৮৩৮ গ্রাম রূপা, ১৫ হাজার ৪১টি শাড়ি, ৮ হাজার ৮১১টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২ হাজার ২৯৬টি তৈরি পোশাক, ২ হাজার ৯৪১ মিটার থান কাপড়, ২ লাখ ৮৯ হাজার ৬১টি কসমেটিকস সামগ্রী, ১০ লাখ ৯১ হাজার ২৭২টি আতশবাজি, ৩ হাজার ৯২১ ঘনফুট কাঠ, ৩ হাজার ৩৪৫ কেজি চা পাতা, ৬৮ হাজার ১২৯ কেজি সুপারি, ১৬ হাজার ১৩৪ কেজি সার, ১০ হাজার ৮৭৫ কেজি কয়লা, ৪০ হাজার ৩৭৩ কেজি সুতা/কারেন্ট জাল, ৩৪৩টি মোবাইল, ৪৬৮টি মোবাইল ব্যাটারি, ৭ হাজার ৮৬১টি মোবাইল ডিসপ্লে, ৪৬ হাজার ৬৪৪টি চশমা, ৬ হাজার ২৪ কেজি ফল, ৬০৭ লিটার ভোজ্যতেল, ৯৫১ লিটার ডিজেল, ৭ হাজার ৮৩৫ কেজি জিরা, ৫৯১ প্যাকেট বিভিন্ন বীজ, ১৯১ ব্যাগ চিংড়ির পোনা, ১ হাজার ৯৬৩ কেজি কফি, ২ লাখ ২২ হাজার ৮৯৯ পিস চকোলেট, ৯৪৩টি গরু/মহিষ, ২টি কষ্টিপাথরের মূর্তি, ৫টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৭টি পিকআপ/মাহেন্দ্র, ৭টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ২০৬টি নৌকা, ৫৭টি সিএনজি/ইজিবাইক/রিকশা, ৫৩টি মোটরসাইকেল এবং ৪২টি বাইসাইকেল/ভ্যান।

অভিযানে উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে— ১০টি দেশি–বিদেশি পিস্তল, ১টি রিভলভার, ১টি এসএমজি, ২টি রাইফেল, ৪টি হ্যান্ড গ্রেনেড, ৫টি ম্যাগাজিন, ৭৫টি গুলির রাউন্ড, ৫০০ গ্রাম গানপাউডার ও ১১টি অন্যান্য অস্ত্র।

এছাড়া গত মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯ লাখ ৮৯ হাজার ৫৮৩ পিস ইয়াবা, ৮১৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩ কেজি ৪৫০ গ্রাম হেরোইন, ১৪০ গ্রাম কোকেন, ১০ হাজার ৬৮৭ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৮৭০ বোতল বিদেশি মদ, ৩৩৪ লিটার বাংলা মদ, ৯৪১ বোতল ক্যান বিয়ার, ২ হাজার ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৪ লাখ ৬ হাজার ৬৩৭ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৪৫৫ কেজি তামাক পাতা, ৮০ হাজার ৬৯৯টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৪ হাজার ৯৫৯ বোতল ইস্কাফ সিরাপ, ৯ হাজার ২৯৮টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৩৭ লাখ ৭৩ হাজার ২১২টি বিভিন্ন প্রকার ওষুধ ও অন্যান্য ট্যাবলেট।

বিজিবি জানায়, এসব অভিযানে ইয়াবাসহ মাদক ও চোরাচালানের অভিযোগে ২১৩ জনকে গ্রেফতার করা হয়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ২০৪ জন বাংলাদেশি ও ৯ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তাছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫৪০ জন মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD