1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বিএসবি গ্লোবালের খায়রুলের ৪২ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

বিএসবি গ্লোবালের খায়রুলের ৪২ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

প্রতারণার মাধ্যমে গড়ে তোলা বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের স্বত্বাধিকারী মো. খায়রুল বাশার বাহারের প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। -এর ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

তিনি বলেন, খায়রুল বাশার বাহার শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। প্রাথমিক অনুসন্ধানে প্রতারণার প্রমাণ মেলায় চলতি বছরের ৪ মে গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়। পরে ১৪ জুলাই ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে সিআইডি।

সিআইডির তদন্তে উঠে এসেছে, প্রতারণার অর্থ দিয়ে খায়রুল বাশার বাহার ১২২.৪৫ শতাংশ জমি ক্রয় করেছেন, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪২.৮৫ কোটি টাকা। সিআইডির আবেদনের প্রেক্ষিতে সিনিয়র স্পেশাল জজ আদালত তার নামে থাকা ওই স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন।

বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন আরও বলেন, নিজেকে শিক্ষাবিদ ও ব্যবসায়ী পরিচয় দিলেও আসলে খায়রুল বাশার বাহার সংঘবদ্ধ প্রতারক চক্রের সহায়তায় সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার নামে দেশের বিভিন্ন স্থানে আরও স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে বলে ধারণা পাওয়া গেছে। এসব সম্পদের অনুসন্ধান ও মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD