1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বিএনপি নেতা শাহজাহান নোয়াখালীতে আগমন উপলক্ষে গণসংযোগ ও মিছিল | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

বিএনপি নেতা শাহজাহান নোয়াখালীতে আগমন উপলক্ষে গণসংযোগ ও মিছিল

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

নোয়াখালী প্রতিনিধি:

জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান আগামী ২৫ জুন নিজ জেলা নোয়াখালীতে আগমন উপলক্ষে গণসংযোগ ও আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।

শুক্রবার (২০ জুন) বিকালে জেলার সুবর্ণচর উপজেলার বৈরাগী বাজারে চর আমান উল্যাহ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই গণসংযোগ ও মিছিলের আয়োজন করা হয়।

গণসংযোগ ও মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে চর আমান উল্যাহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, সুবর্ণচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো.বেলাল হোসেন সুমন প্রমূখ।

গণসংযোগ ও মিছিলে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়।

উল্লেখ্য- মো. শাহজাহান গত ২১ জানুয়ারি হার্টের ব্লাব, ফুসফুসের সংক্রমণ, পোষ্টেট, কিডনী, গেষ্টলজী রোগে আক্রান্ত হয়ে ব্যাংকক ইন্টারন্যাশনাল হসপিটালে ভর্তি হন। সেখানে ডা. বিথুন পিটিগুগোল এর নেতৃত্বে মোট ৮জন ডাক্তারের সম্বনেয়ে গঠিত টিমের অধীনে নিবিড় পরিচর্যায় হার্টের ব্লাব পরিবর্তনসহ যাবতীয় চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন। বর্তমানে মো. শাহজাহান সুস্থ্য ও স্বাভাবিক রয়েছেন। তাই দীর্ঘ ৫ মাস পর আগামী ২৫ জুন নিজ জেলা নোয়াখালীতে আগমন করবেন তিনি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD