1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের কোন ঠাঁই নেই: রুহুল কবির রিজবী | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের কোন ঠাঁই নেই: রুহুল কবির রিজবী

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২১৭ বার পঠিত

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি : রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় সোমবার বিকালে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দিপু ভূইয়া যে এখানকার জনগণের কাছাকাছি বসবাস করে জানা ছিলোনা। এতো হাজার হাজার মানুষের সমথন আছে তার যেটা কল্পনায় ছিলোনা। এতো বড় সমাবেশ একটা উপজেলায়। আজকে যতো অপপ্রচার, ষড়যন্ত্র হচ্ছে বিএনপির বিরুদ্ধে, এটা হাওয়ায় মিশে গেছে। এটার প্রমাণ আজকের রূপগঞ্জের জনসভা। বিএনপি এমন একটি রাজনৈতিক দল, দলের নাম ভাঙ্গিয়ে কেউ কিছু করলে কোন ছাড় নেই। এটা বিএনপি, এটার নাম তারেক রহমান। কিছু মাছুম বাচ্চাদের দিয়ে কেউ কথা বলাচ্ছে। মব জাস্টিস সমাজে ক্যান্সারে পরিণত হয়েছে। আজকে বড় বড় কথা বলছেন অনেকেই। বিএনপি সেই দল যারা শান্তি বজায় রাখে। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের ন্যায়বিচার, শাসন, আদশ আজও মানুষ মনে রেখেছে। আওয়ামীলীগ নামে লুটপাটের দল, হানাহানির দল। ইসলামের নাম দিয়ে লেবাসধারীরা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ছাত্রজনতাকে সহযোগীতা করেছিলো। গণতান্ত্রিক সমাজে রাজনীতি করার অধিকার সবার রয়েছে। বলছেন যে বিএনপির চাদাবাজির দায়িত্ব নিয়েছে। তাহলে দুই উপদেষ্টার এপিএস এতো টাকার মালিক হলো কিভাবে? কোন কোন উপদেষ্টার নাকি বাড়ি পাওয়া গেছে। কিন্তু এগুলোতোর ব্যবস্থা নিচ্ছেন না। বিএনপির জনপ্রিয়তা কোটি কোটি মানুষের মাঝে। এ কারণেই তারেক রহমানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার একটা বৈঠক হয়েছে। সেই দিন থেকেই চক্রান্ত শুরু হয়েছে। বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের কোন ঠাঁই নেই। ইনশাআল্লাহ আগামীতে দিপু ভূইয়া আপনাদের সাথে থাকবে।

কেন্দ্রীয় বিএনপির কাযনিবাহী সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, সতের বছরের সংগ্রাম। ফ্যাসিস্ট সরকারকে পতন করার পর আমরা অনুষ্টান করতে পারছি। ১৭ বছর সংগ্রামের পর স্বাধীনতা ফিরে এসেছে। বাংলাদেশ ও তারেক রহমানকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ফ্যাসিস্ট সরকার বিএনপিকে কিছু করতে পারে নাই, যারা ষড়যন্ত্র করছেন তারাও পারবেন না। আমি দুঃসময়ে রূপগঞ্জের নেতাকমী ও সাধারণ মানুষের পাশে ছিলাম। অতি শীঘ্রই আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন। এসময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা ও শহীদ জিয়াউর রহমানের জন্য দোয়া কামনা করেন।
জনসভার মাঠ কথা হয় দাউদপুর থেকে আসা বিএনপির কমী ফোরকান মিয়া। তিনি বলেন, ভাই ঈদ ঈদ লাগছে। রূপগঞ্জে দিপু ভূইয়ার কোন বিকল্প নাই। ওনি রাজ পরিবারের সন্তান। ওনি এমপি হলে রূপগঞ্জের উন্নয়ন হবে। চনপাড়া থেকে আসা নারী নেত্রী শাহিনুর আক্তার বলেন, রাজনীতি ও ভোটের মাঠে দিপু ভূইয়া জনগণের মনে আছেন। ওনি তরুণ প্রজন্মেরও আইকন। ওনি এমপি হলে রূপগঞ্জের মানুষের উপকার হবে, উন্নয়ন হবে। কায়েতপাড়া ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়া বলেন, বিগত সময়ে রূপগঞ্জ বিএনপিকে উজ্জীবিত রেখেছিলেন দিপু ভূইয়া। ওনি দলের দুঃসময়ের কান্ডারী। নেতাকর্মীদের পাশে ছিলেন। ওনি এমপি হলে দলের নেতাকমী ও রূপগঞ্জে শান্তি বজায় থাকবে।

সভায় বক্তব্য রাখেন, বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহম্মেদ টিটু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, বিএনপির নিবাহী সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নুরুন্নবী ভূইয়া, এ্যাড. গোলজার হোসেন, আশরাফুল ইসলাম রিপন, আনোয়ার সাদাত সায়েম, আলমগীর হোসেন টিটু, মামুন মিয়া প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD