1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বাৎসরিক ক্যালেন্ডার হলে কারও সাথে কারও সংঘাত হবে না: আসিফ আকবর | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

বাৎসরিক ক্যালেন্ডার হলে কারও সাথে কারও সংঘাত হবে না: আসিফ আকবর

  • প্রকাশিতঃ শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ বাৎসরিক ক্যালেন্ডার বিসিবি,বাফুফে,ন্যাশনাল স্পোর্টস এবং জেলা পর্যায়েও নেই। ইয়ার ক্যালেন্ডার ৫,১০,১২ বছরের জন্য করতে হবে। এতে কারও সাথে কোনো ক্লাস বা সংঘাত হবে না বলে জানান আসিফ আকবর। শুক্রবার (২১নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়াম পরিদর্শনকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বয়স ভিত্তিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আসিফ আকবর এসব কথা বলেন। দেশের ১৪ থেকে ১৮ বছর বয়সী খেলোয়াড়দের উন্নয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে উত্তরাঞ্চলে সফর হিসেবে বিভিন্ন ভেন্যু পরিদর্শনের অংশ হিসেবে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়ামে আসেন তিনি। এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামানসহ জেলা ক্রীড়া সংস্থা ও ক্লাব কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।মাঠ পরিদর্শন শেষে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রিকেটার ও সংগঠকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আসিফ আকবর। এসময় জেলার বিভিন্ন বয়সী ক্রিকেটার, খেলোয়াড় ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ আসিফ আকবর আরও বলেন, খেলোয়াড়রা প্রায় ৮মাস ১৫ থেকে ২২টি ম্যাচ খেলতে পারে সেজন্য সার্ভে করা হচ্ছে। জাতীয় পর্যায়ে বয়স ভিত্তিক ৬থেকে ৭টি টুর্নামেন্ট আয়োজনের প্রক্রিয়া চলছে। এরই ধারাবাহিকতায় প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট দ্রুতই শুরু করা হবে। খেলোয়াড়দের অনুশীলনে মাঠের সকল সুযোগ সুবিধা নিশ্চিত রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। আমাদের আশা তরুণ প্রজন্মের জন্য ক্রিকেট খেলা নিশ্চিত করা এবং দেশের সব শিক্ষা গ্রতিষ্ঠানে তা ছড়িয়ে দেয়া হবে। এজন্য বাৎসরিক ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করার প্রস্তুতি চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD