1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বাহুবলে সেনাবাহিনীর অভিযানে ৯২ কেজি গাঁজাসহ মাদক কারবারী' মর্তুজ আলী 'আটক | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

বাহুবলে সেনাবাহিনীর অভিযানে ৯২ কেজি গাঁজাসহ মাদক কারবারী’ মর্তুজ আলী ‘আটক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩২৬ বার পঠিত

মোঃ তপু আহমেদ (নবীগঞ্জ-বাহুবল) হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার বানিয়াগাঁও গ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৯২ কেজি গাঁজাসহ মর্তুজ আলী (৪৮) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত মর্তুজ আলী চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

সেনাবাহিনীর হবিগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে বানিয়াগাঁও গ্রামের আয়াত আলীর কলাবাগানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯২ কেজি গাঁজা জব্দসহ মর্তুজ আলীকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়।পরে তাকে বাহুবল মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক কারবারিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।স্থানীয়দের মাঝে এ অভিযান স্বস্তি সৃষ্টি করেছে। তারা সেনাবাহিনী ও প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD