1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বাহুবলে রাস্তায় বেড়া দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত | সকালের খবর ২৪
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বনানীতে বিদেশি রিভলবারসহ একজন গ্রেফতার গ্রেফতার ১: আমেরিকা প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ও ব্ল্যাকমেইলিং কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়া তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ডেভিল হান্ট ফেইজ-২: ২৪ ঘণ্টায় ছয় থানা এলাকায় অভিযান, গ্রেফতার ৪৬ সরাইলে তারেক রহমানের জনসভাকে ঘিরে উৎসবের আমেজ, ব্যাপক প্রস্তুতি গ্রহণ ‎রায়পুরের জেলের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালের হিজলাতে উদ্ধার মোংলায় বিদেশি হুইস্কি ও নগদ টাকা সহ নারী আটক চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসায় সংবর্ধনা নড়াইলের দু’টি আসনে ১৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

বাহুবলে রাস্তায় বেড়া দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

মোঃ তপু আহমেদ (নবীগঞ্জ-বাহুবল) হবিগঞ্জ প্রতিনিধিঃ
বাহুবলে জনসাধারণের চলাচলের রাস্তায় বেড়া দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তপন সূত্রধর (৩০) নামে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গত রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার স্নানঘাট ইউনিয়নের গাংধার গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের গাংধার গ্রামের নীল মনি সূত্রধরের ছেলে দীপক সূত্রধর উমু গত রবিবার সকালে হঠাৎ জনসাধারণের চলাচলের রাস্তায় বেড়া দেয়া শুরু করে। এসময় প্রতিবেশী তপন সূত্রধর (৩০) রাস্তায় বেড়া দেয়ার কারণ জানতে চাইলে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়। এমতাবস্থায় দীপক সূত্রধরের ভাই দীলিপ সূত্রধর, অজিত সূত্রধর, ইন্দ্রজিত সূত্রধর এবং তপন সূত্রধরের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র দা-রামদা- লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রতিপক্ষের দাড়ালো অস্ত্রের আঘাতে তপন সূত্রধরের মাথায় ও বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।এ অবস্থায় তপন সূত্রধর শোর-চিৎকার শুরু করলে তার লোকজন এগিয়ে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে দু’পক্ষের ৫ জন আহত হয়। আহতদের মধ্যে মনোরঞ্জন সূত্রধরের ছেলে তপন সূত্রধর (৩০) গুরুতর আহত হলে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্যান্য আহতদের মধ্যে অজিত, দীপক সূত্রধর ও দীলিপ সূত্রধর সহ কয়েকজনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD