

নুর কুতুবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় বাসুপাড়া ইউনিয়ন তাঁতী দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বাসুপাড়া ইউনিয়ন তাঁতী দলের উদ্যোগে সোমবার বিকেল পাঁচ’টায় জ্যোতিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বিশাল এক কর্মী সভা আয়োজন করা হয়।
বাগমারা উপজেলা তাঁতী দলের আহবায়ক মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডি এম জিয়াউর রহমান জিয়া।
প্রধান বক্তা ছিলেন, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল।
বিশেষ অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা সরকার বাদশা।
সভায় বক্তব্য রাখেন বাগমারা উপজেলা ছাত্রদল নেতা মহব্বত হোসেন, বাগমারা উপজেলা তারেক জিয়ার প্রজন্ম দলের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন সনি, তাহেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম শরিফ, বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান টিপু, আউচপাড়া ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন অর রশীদ মামুন মহুরি, রাজশাহী জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আব্দুল মালেক, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শাহানাজ বেগম, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, সভাপতি সফিকুল ইসলাম, নরদাশ ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি ও প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, রাজশাহী কোর্টের এপিপি এ্যাডভোকেট নাসির উদ্দীন, আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফি, ভবানীগঞ্জ পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরামুল ইসলাম , রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী সহ অন্যরা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি নাসির উদ্দীন, আউচপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, বাগমারা উপজেলা জাসাস সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল প্রমুখ ।
দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রেমে বাসুপাড়া ইউনিয়ন তাঁতীদলের সাগর আলীকে সভাপতি, ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক এবং আহাদ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।