

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ আমরা সেই মানুষ হতে চাই, যে মানুষ হবে একজন মানবিক, অন্যের বিপদে ছুটে আসবে, মানুষের কষ্টে কষ্টিত হবে, যারা একমুঠো ভাতের জন্য দিশেহারা তাদের পাঁশে গিয়ে দাঁড়াবে। তারাই হচ্ছে সত্যিকারের মানবিক মানুষ।এমন একজন মানুষ যার মন কাঁদে গরীবদুঃখী ও অসহায় মানুষের জন্য। তিনি হলেন, যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের রাঘবপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে রায়হান উদ্দিন ।
এলাকাবাসীর মন জুড়ে রয়েছে এই সদালাপী, নিরাহংকার মানুষটি। হাসি-খুশি ছাড়া তিনি কথা বলেন না। নিঃস্বার্থভাবে অসহায় দরিদ্র মানুষের পাশে সব সময় নিজেকে বিলিয়ে দেন। অস্বচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের লেখা-পড়ার খরচ ও রক্তের প্রয়োজন মিটিয়ে চলছে। ধর্মীয় প্রতিষ্ঠানে সব সময় সহযোগিতা করে থাকেন। অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে তাদের আর্থিক সহযোতিা করেন নিঃশ্বার্থভাবে।অপটিলাক্স ব্লাড ডোনেশন ফ্যামিলি, একটি অরাজনৈতিক সংগঠন এই সংগঠের যাএা শুরু হয় নাহিদ হাসান অপুর হাত ধরে. যশোর থেকে প্রথম কার্যক্রম শুরু হয় পরবর্তীতে সারা বাংলাদেশে রক্তের চাহিদা পূরণ করে আসছে. সার্বিক দায়িত্বটা এবং গুরুপ পরিচালনা করার দায়িত্বে রায়হান উদ্দিন এর হাতে বর্তমানে আছে।এবং বন্দবিলা ইউনিয়ন ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা রায়হান উদ্দিন।
এ ব্যাপারে রায়হান উদ্দিন বলেন, আমি একজন ক্ষুদ্র মানুষ। মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। মানুষের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে। মনের তৃপ্তি মেটে। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকবে না। তাই আমি মানুষকে এতো ভালোবাসি। মানুষের শত আঘাত আমার কাছে তুচ্ছ মনে হয়।
তিনি বলেন, যতদিন বেঁচে থাকবো, ততদিন যেন নিঃশ্বার্থভাবে মানুষের পাঁশে থাকতে পারি। মহান রাব্বুল আলামীন যেনো আমাকে সেই তৌফিক দান করেন।