1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাবেক সাঃ সম্পাদক খান মনির হোসেন গ্রেফতার | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাবেক সাঃ সম্পাদক খান মনির হোসেন গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

বাগেরহাট প্রতিনিধঃ
বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বাগেরহাট জেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাগেরহাট পৌর সভার সাবেক কাউন্সিলর খাঁন মনির হোসেন মনি (৫৮) কে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় খাঁন মনির হোসেন মনি ইমিগ্রেশনে প্রবেশ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তথ্য যাচাইয়ে তিনি গ্রেফতার হন। তার বিরুদ্ধে বাগেরহাট জেলা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে ২টা মামলা রয়েছে। খাঁন মনির হোসেন মনি বাগেরহাট জেলা শহরের নগরবাজার এলাকার মোসলেম আলী খাঁনের ছেলে। (তার পাসপোর্ট নম্বর -A 01151173)।
ইমিগ্রেশন সূত্র জানায়, ঐদিন সন্ধ্যায় ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন খাঁন মনির হোসেন। এ সময় তার পাসপোর্টে স্টপলিস্টে থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার বিরুদ্ধে বাগেরহাট জেলার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে ২টি মামলা থাকায়, বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি সাংবাদিকদের জানান, বাগেরহাট জেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক খাঁন মনির হোসেন মনি ভারতে যাওয়ার জন্য সন্ধ্যার দিকে বেনাপোল ইমিগ্রেশনের বহির্গমন ডেস্কে তার পাসপোর্টে সিল মারার জন্য জমা দেন। অনলাইনে তার স্টপ লিস্ট এবং বিদেশ গমনে নিষেধাজ্ঞা থাকায় এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ইমিগ্রেশনে আটক বাগেরহাট জেলা সদরের সাবেক শ্রমিকলীগ নেতাকে পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। যেহেতু বাগেরহাট সদর থানায় তার নামে বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে সেহেতু তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD