1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বাগমারা মাদারীগঞ্জে ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

বাগমারা মাদারীগঞ্জে ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পঠিত
Oplus_131072

নুর কুতুবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধি : মাদারীগঞ্জ থেকে : রাজশাহীর বাগমারায় এক দিনের ক্রিকেট ফাইনাল ম্যাচ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাদারীগঞ্জ টাইগার ক্রিকেট একাদশ এ খেলার আয়োজন করে। খেলাটি অনুষ্ঠিত হয় গনিপুর ইউনিয়নের আবুল খায়ের জব্বার মাঠে। খেলায় অংশগ্রহণ করে রাজশাহী ক্রিকেট একাদশ বনাম মোহনপুর জাহানাবাদ ক্রিকেট একাদশ। খেলা শেষে বিজয়ী অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া। গনিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বকুলের সভাপতিত্ব পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন সাফিক্স স্কুলের প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম, সহকারী অধ্যাপক সামসুজ্জোহা সরকার বাদশা, গনিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জব্বার খাঁন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি সৈয়দ আলী মাস্টার, তারেক জিয়ার প্রজন্ম দলের রাজশাহী জেলা সভাপতি আবুল কালাম আজাদ, বাগমারা তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি নাসির উদ্দীন, জাসাস বাগমারা সভাপতি আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন সনি, গনিপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান সাদেক, বিএনপি নেতা তৈয়বুর রহমান ফটা, সাবেক সেনা সদস্য জোয়াদুর রহিম সহ অন্যরা। আম্পায়ারের দায়িত্ব পালন করেন মিনহাজুল ইসলাম, সহকারী আম্পায়ার ছিলেন সাগর।খেলার ধারা ভাষ্যকার ছিলেন আব্দুল হান্নান শাহ, মকবুল হোসেন মিনু, আসলাম আলী। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্রীড়ামোদী মাসুদ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD