

নুর কুতুবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহী বাগমারায় ঝিকরা ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করা হয়েছে।
২ ডিসেম্বর সন্ধা সাত’টায় সেউজ বাড়ী বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাস্টার আবুল কালামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী- ৪ বাগমারা আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া, ঝিকরা ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান, বিএনপি নেতা আজিজুর রহমান, রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা সহ উপজেলা এবং ঝিকরা ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন সেউজ বাড়ী মসজিদের ঈমাম মামুনুর রশীদ।