

নুর কুতুবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় বৃক্ষরোপণ করা হয়েছে। বুধবার ( ২৫ জুন) সকালে বাসুপাড়া ইউনিয়নের দ্বীপনগর এলাকায় বৃক্ষরোপণ করা হয়। বাগমারা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। দ্বীপনগর প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল ও কলেজে নানা প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। উপজেলা বিএনপির আহবায়ক ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করেন। ডিএম জিয়া বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বেশী বেশী বৃক্ষরোপণ করতে হবে। একটি দেশে ন্যূনতম ২৫ শতাংশ বনভূমি থাকা দরকার। এ সময় উপস্থিত ছিলেন বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন আলী মোল্লা, সাধারণ সম্পাদক এমদাদুল হক মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুর রশীদ, আউচপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন, বাগমারা উপজেলা তাঁতী দলের আহবায়ক মামুনুর রশীদ, ইউপি সদস্য আনোয়ার হোসেন,তারেক জিয়ার প্রজন্ম দলের বাগমারা উপজেলা সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, বিএনপি নেতা রাবু, বাগমারা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব উজ্জল হোসেন, বাসুপাড়া ইউনিয়ন তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি আশরাফ আলী, বাসুপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশু, ছাত্রদল নেতা সেলিম রেজা বাপ্পী সহ সহ আরও অনেকে।