

নুর কুতুবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় গোয়ালকান্দি ইউনিয়নের পলাশী মোড়ে ধানের শীষের প্রার্থীর
পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ নভেম্বর রাত আট’টায় গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন মহুরির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী -৪ বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক এবং বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া।
সভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা শ্রমিক দলের সহসভাপতি আবুল কালাম আজাদ, এ্যাডভোকেট নাসির উদ্দীন, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জামান সরকার বাদশা, জিসাস উপজেলা সভাপতি আব্দুল জলিল প্রমুখ।
সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি বলেন, বাগমারার উন্নয়নে জন্য ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন।
সকল ভেদাভেদ ভুলে আমাদের এক কাতারে দাঁড়াতে হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহ-সভাপতি জান্নাতুন নাঈম তুহিনা, বাগমারা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান নাহিদ জিসাস উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন সহ আরও অনেকে।