1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপি'র উঠান বৈঠক | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত

রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩০ নভেম্বর বিকেল পাঁচ’টায় ইউনিয়নের দেওপাড়া ফজেরের মোড়ে ধানের শীষকে বিজয়ের লক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সৈয়দ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ বাগমারা আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া।

‎বিশেষ অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা বাদশা,তাঁতি দলের উপজেলা আহবায়ক মামুনুর রশীদ মামুন,নরদাশ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম,গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন,সোনাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হক,উপজেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক মহিবুল ইসলাম রনি। সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রুহুল আমিন সনি।

‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শাহানাজ বেগম।উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান,উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক এমরান হোসেন দুলাল সহ আরও অনেকে।


‎অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএম জিয়া বলেন, আপনারা যদি বিএনপিকে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করেন, রাস্তাঘাট, মসজিদ, মন্দির, স্বাস্থ্য, শিক্ষা, সহ মৌলিক অধিকারগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।বাগমায়র কৃষি ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা হবে। পান গবেষণা, মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে।

‎বাগমারার খাল বিল নদীগুলোতে পানি প্রবাহের ব্যবস্থা করা হবে। আপনারা দল মত নির্বিশেষে সবাই ধানের শীষে ভোট দিয়ে ৩১ দফা বাস্তবায়নে সহযোগীতা করবেন।অনুষ্ঠান পরিচালনা করেন আউচপাড়া ইউনিয়ন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সভাপতি আঃ জলিল প্রাং ।সভায় ইউনিয়ন এবং উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD