

নুর কুতুবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধি: “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক।” এই প্রতিপাদ্যে ” রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের সংবাদকর্মীদের সাথে উপজেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৪ বাগমারা আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া মতবিনিময় করেছেন। সোমবার ২৪ নভেম্বর বেলা সাড়ে বারো’টায় বাগমারা উপজেলা বিএনপির ভবানীগঞ্জ গোডাউন মোড়স্থ প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ডিএম জিয়া মতবিনিময়কালে সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা কলম সৈনিক সমাজের দর্পণ। আপনাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সত্য প্রকাশ পায়। নির্বাচনকালীন সহ সার্বক্ষণিক আপনাদের পরামর্শ আমার পাথেয়। আমি মানুষ আমার ভুলভ্রান্তি হলে আমাকে সংশোধনের সুযোগ দিবেন। আপনাদের ভোটে মহান আল্লাহপাক যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে সংবাদকর্মীসহ বিভিন্ন পেশাজীবীদের পরামর্শে বাগমারার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো। কৃষি নির্ভর বাগমারায় পেঁয়াজ, আলু, পান, সংরক্ষণের জন্য সরকারি মার্কেট নির্মাণ করে এখান থেকে সরাসরি ঢাকায় পাঠানো হবে। মধ্যসত্বভোগীরা যেন লাভবান হতে না পারে সেদিকে জোর দেয়া হবে। কৃষকদের বিশেষ প্রণোদনা ব্যবস্থা করা হবে।
আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, দেশের নদীগুলোতে পানিপ্রবাহ সচল রাখতে হবে।তিনি সংবাদকর্মীদের অপর প্রশ্নের জবাবে বলেন, বাগমারায় নদী-নালা, খাল, বিলের পানি প্রবাহ ঠিক রাখতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা রাখতে হবে। মতবিনিময়কালে ডিএম জিয়াউর রহমান জিয়া’র পাশে ছিলেন, বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব সামসুজ্জোহা সরকার বাদশা, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক আক্তারুজ্জামান বল্টু, তাঁতিদলের উপজেলা আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব জাকিরুল রশীদ, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক মামুনুর রশীদ মামুন মহুরি, ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম ইসলাম, রাজশাহী জেলা ওলামা দলের সদস্য মকলেছুর রহমান মুকুল,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দীন আলাল সহ আরও অনেকে। বাগমারার উন্নয়নে সবার সহযোগীতা, দোয়া ও ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন।