1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বাগমারায় যুব মহিলা লীগ সভাপতির বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

বাগমারায় যুব মহিলা লীগ সভাপতির বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৩৭৭ বার পঠিত
Oplus_131072

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুনের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ এবং স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক এম. পি এনামুল হকের আস্থাভাজন ছিলেন শাহিনুর । সে কারণে দলে তাঁর প্রভাব ছিল। পারিবারিক এবং সামাজিক ভাবে সাবলম্বী হওয়ায় গ্রামে যতেষ্ঠ দাপটের সাথে চলেন শাহিনুর। এলাকার হত দরিদ্র নারী-পুরুষের কাছে সরকারি নানা সুযোগ সুবিধা পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে ভোটার আইডি গ্রহণ করতেন। আর তা দিয়ে এম.পির মাধ্যমে প্রকল্প পাশ করিয়ে নিয়ে, নিজ পরিবারের সদস্যদের আখের গোছাতেন। তাঁর মা (সৎ মা) ছিলেন বাগমারা উপজেলা মহিলা লীগ সভানেত্রী। মা-মেয়ে মিলে দুর্নীতির মাধ্যমে পুকুর খনন, পুকুরের মাটি সন্তান সামায়ন কবীর চড়া দামে বিক্রয় করেন। সেই পুকুরে সরকারি বরাদ্দের মটর বসিয়ে পানি দিয়ে মাছ চাষ করছেন উপজেলা যুব মহিলা লীগ সভাপতি শাহিনুর । শাহিনুর একটি কলেজের শিক্ষিকা। স্থানীয় যুবক সুইট জানিয়েছেন, প্রভাব ও কৌশল খাটিয়ে শাহিনুর একটি খাস পুকুর লিজ নিয়েছেন মা নূরজাহান বেগমের নামে। সেই পুকুরের পানি দিয়ে গ্রামের জনসাধারণ চাষাবাদ করতেন। লিজ গ্রহণের পর থেকে আর একফোটা পানি সেচ কাজে ব্যবহার করতে দেন না। বিপাকে রয়েছেন সাধারণ কৃষক। লিজকৃত পুকুরে আশপাশের লোকজনের জমিজমা রয়েছে। তাঁদের কোন টাকা পয়সা দেয়া দেন না শাহিনুর এবং তার মা নূর জাহান বেগম। জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে থামিয়ে রাখা হয়। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক প্রভাব খাটিয়ে। সে সময় কেউ ভয়ে মুখ খুলতে শাহস দেখাত না। পুকুরে যে একাধিক মোটর চলে তা বাণিজ্যিক নয়। এতে সরকার রাজস্ব হারাচ্ছেন। সূত্র জানায়, একই পাড়ায় পাঁচের অধিক মোটর বরাদ্দ নিয়েছেন স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর থেকে। মা ও মেয়ে কামিয়েছেন কাঁড়ি কাঁড়ি টাকা । এ বিষয়ে শাহিনুরে কাছে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। ওই পুকুরের লিজ বাতিল চেয়ে জমির অপর শরিক উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল গ্রামের মৃত মংলা প্রামানিকের পুত্র মোজাফফর হোসেন সহকারী কমিশনার ভূমি বরাবর আবেদন করেছেন । বাগমারা উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদ হোসেনের সরকারি মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD