1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বাগমারায় নারী প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

বাগমারায় নারী প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

নুর কুতুবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধি : “আমরা আছি প্রতিবন্ধীদের পাশে, থাকবো আজন্মকাল এই প্রতিপাদ্যে “রাজশাহীর বাগমারায় বিশ্ব প্রতিবন্ধী দিবস-২০২৫ উপলক্ষে নারী প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। (০৩ ডিসেম্বর)
বুধবার বিকেল সাড়ে তিন’টায় উপজেলার মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা গনিপুর ইউনিয়ন এই ম্যাচের আয়োজন করে। প্রধান অতিথি থেকে প্রীতিম্যাচটি উদ্বোধন করেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি ও সহকারী অধ্যাপক শামসুজ্জোহা সরকার বাদশা, সংস্থার সদস্য আফসার আলী প্রামানিক, মোহনগঞ্জ হাইস্কুলের সভাপতি খোরশেদ আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জব্বার খাঁ, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বকুল, সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জব্বার মোল্লা সহ আরও অনেকে।
খেলাটি অনুষ্ঠিত হয় লালমনিরহাট ফুটবল একাডেমি বনাম নারায়নগঞ্জ প্রমিলা ফুটবল দলের মধ্যে । নারায়নগঞ্জ প্রমিলা ফুটবল দল ০১ গোলে বিজয়ী হয়। হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD