1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বাগমারায় ডিএম জিয়া প্রার্থী হওয়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই নেতার অভিনন্দন | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

বাগমারায় ডিএম জিয়া প্রার্থী হওয়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই নেতার অভিনন্দন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী-৪ বাগমারা আসনে ডিএম জিয়াউর রহমান জিয়া বিএনপির মনোনয়ন পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে ধানের শীষকে বিজয়ী করতে সার্বক্ষণিক মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অবরপ্রাপ্ত) জহুরুল আলম বাবু ও মাহফুজুর রহমান।
তাঁরা দু’জনেই এই আসনে এবার বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন পাওয়ার আশায় তারা ধানের শীষের পক্ষে দীর্ঘদিন ধরে ভোটাদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময়, গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করেছেন।
তবে তারা মনোনয়ন না পেলেও দলের হাই কমান্ডের প্রতি তাদের কোন ক্ষোভ নেই। কারণ দলের একজন ত্যাগী নেতা হিসাবে ডিএম জিয়াকে প্রার্থী হিসাবে নির্বাচিত করায় দলের হাই কমান্ডকে ব্রিগেডিয়ার জেনারেল (অবরপ্রাপ্ত) জহুরুল আলম বাবু ও মাহফুজুর রহমান অভিনন্দন জানিয়েছেন পৃথক পৃথকভাবে তারা বিবৃতি দিয়েছেন।বিবৃতিতে তারা ডিএম জিয়াকে বিজয়ী করতে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে সক্রিয় হওয়ার জন্য আহবান জানান। এছাড়া সকলে ঐক্যবদ্ধ হয়ে ডিএম জিয়াকে তথা ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলের হাই কমান্ডকে এই আসনটি এবার উপহার দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তারা। দলীয় মনোনয়ন ঘোষণার পর নিজ নিজ ফেসবুক আইডিতে তাৎক্ষনিকভাবে তাদের নিজস্ব প্রতিক্রিয়ার কথা জানিয়ে স্ট্যাটাসও দিয়েছেন বিএনপির এই দুই জনপ্রিয় ও বর্ষিয়ান নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবরপ্রাপ্ত) জহুরুল আলম বাবু ও মাহফুজুর রহমান।এ দিকে ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুর রাজ্জাক ও তাহেরপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আবু নঈম সামসুর রহমান মিন্টু বলেন, দীর্ঘ ১৬ বছর ডিএম জিয়া ভাইয়ের জন্য আমরা অপেক্ষায় ছিলাম। মনোনয়নের মধ্য দিয়ে আমাদের সেই আশা পুরন হয়েছে। ডিএম জিয়াউর রহমান জিয়া বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান। সারা দেশব্যাপী বিএনপি’র দূর্দিনের সময় ২০০৮ সালে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে ডিএম জিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর তার নেতৃত্বে এলাকার উন্নয়নের পাশাপাশি বিএনপির সংগঠন আরো গতিশীল ও সক্রিয় হয়ে উঠে। এ কারণে ডিএম জিয়ার মনোনয়নকে ‘অনুমেয়’ হিসাবে দেখছেন স্থানীয় নেতারা। মনোনয়ন ঘোষনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাধ্যে উল্লাস লক্ষ্য করা যাচ্ছে। জিয়ার মনোনয়নে দলের ত্যাগী নেতাদের পাশাপাশি তৃনমূল পর্যায়ে নেতাকর্মীরাও এখন উজ্জীবিত। সেই সাথে সাধারণ ভোটারদের মাঝেও ভোট নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। ডিএম জিয়ার মনোনয়নকে সমর্থন জানিয়ে আনন্দ ও উল্লাস প্রকাশ করেছেন তৃণমূল বিএনপির নেতৃবৃন্দ ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD