1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বাগমারায় 'ঘটনাবহুল ৩৬ জুলাই ' গ্রন্থের মোড়ক উন্মোচন | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

বাগমারায় ‘ঘটনাবহুল ৩৬ জুলাই ‘ গ্রন্থের মোড়ক উন্মোচন

  • প্রকাশিতঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

নুর কুতুবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ‘ঘটনাবহুল ৩৬ জুলাই ‘ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ১২ জুলাই শনিবার সকাল সাড়ে দশ’টায় বাগমারা প্রেসক্লাব হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোড়ক উন্মোচন সভায় সভাপতিত্ব করেন বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ।

প্রধান অতিথি থেকে ‘ঘটনাবহুল ৩৬ জুলাই ‘ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কুদরত-ই- জাহান।

সভায় বক্তব্য রাখেন গ্রন্থের প্রণেতা ড. মুহাম্মদ আব্দুল মুমীত একাডেমিক সুপার ভাইজার, বাগমারা উপজেলা, বিএনপির উপজেলা যুগ্ম-আহবায়ক আব্দুল গাফফার, জামায়াতের উপজেলা নায়েবে আমির ডা: আব্দুল বারী, এনসিপির বাগমারা উপজেলা আহবায়ক আলী মুর্তজা, বাগমারা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আসাদুল ইসলাম সান্টু, নলডাঙ্গা উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আনসারী, গবেষণা কর্মকর্তা সিরাজুল ইসলাম, প্রথম আলো’র বাগমারা প্রতিনিধি মামুনুর রশীদ মামুন সহ আরও অনেকে । অনুষ্ঠানে গ্রন্থের প্রণেতা ড. মুহাম্মদ আব্দুল মুমীত বলেন, নানা চড়াই উৎরাই পেরিয়ে আজকে ‘ঘটনাবহুল ৩৬ জুলাই মোড়ক’ বইয়ের উন্মোচন হলো। আশা রাখি পাঠকরা জুলাইয়ের সঠিক ইতিহাস জানতে পারবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, আমাদের ছাত্র, জনতা সব শ্রেণির লোকজন যে, ইনসাফ, বৈষম্যহীন সমাজ প্রত্যাশা করেছিলেন, তা পূরণে আমরা সদা সচেষ্ট থাকবো।

উক্ত সভায় শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সাহিত্য প্রেমি, জ্ঞান পিপাসুরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রাজশাহী বেতারের উপস্থাপক কামাল উদ্দীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD