

নুর কুতুবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমরায় মাদার অব ডেমোক্রেসি, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে চার’টায় উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে (ভবানীগঞ্জ গোডাউন মোড়স্থ) বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং তাঁতিদলের উদ্যোগে এ দোয়া মাহফিল করা হয়।
ভবানীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জহুরুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাঁতি দলের বাগমারা উপজেলা আহবায়ক মামুনুর রশীদ মামুন, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আলাল, উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম, গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক একে আজাদ, সোনাডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি প্রভাষক মহিবুল ইসলাম রনি, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আ: কুদ্দুস, স্বেচ্ছাসেবক দল উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন সনি, যুগ্ম আহবায়ক সাহাবুল আলম, সদস্য মিজানুর রহমান, ভবানীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম গাজী, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল হাসান রুবেল, মাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুনুর রশীদ, যোগীপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান, ভবানীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক রবিউল ইসলাম গনি, সদস্য সচিব সফিকুল ইসলাম, ছাত্রনেতা সাগর হোসেন, ফায়সাল আহম্মেদ সহ আরও অনেকে ।
দোয়া পরিচালনা করেন রাজশাহী জেলা ওলামা দলের সদস্য মকলেছুর রহমান মুকুল (বাস্তববাদী)
এছাড়াও সভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।