

সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বাখারাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উদ্যোগে অবৈধ সংযোগকারীদের সনাক্ত করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানর আওতায় আনার অংশ হিসেবে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ সংশ্লিষ্ট আইন/বিধি লঙ্ঘনের অপরাধসমূহ প্রতিরোধের নিমিত্ত মিজ মনিজা খাতুন (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ) এর নেতৃত্বে ১১/১১/২০২৫ তারিখ রোজ মঙ্গলবার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ এর আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া এলাকায় ভ্রমণ আদালতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে সদর উপজেলা নাটাই ইউনিয়নের ভাটপাড়া, এলাকায় ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৬০ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়, ২০০ মিটার অবৈধ পাইপলাইন উচ্ছেদ করা হয় এবং ১ কিলোমিটার পাইপলাইন অকেজো করার পাশাপাশি প্রায় ৩৫০০০ টাকা জরিমানা অনস্পট আদায় করা হয়।
ভ্রমণ আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মিজ মনিজা খাতুন দি ইস্টার্ন মিডিয়াকে জানান আমাদের এই অভিযান অব্যাহত থাকবেন অবৈধ সংযোগকারীদের কে সনাক্ত করে জেল জরিমানা ও আইনের আওতায় আনা হবে।