1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে নান্দাইলে ইত্তেফাকুল উলামার মানববন্ধন | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে নান্দাইলে ইত্তেফাকুল উলামার মানববন্ধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:: ময়মনসিংহের নান্দাইলে পবিত্র কুরআন ও মহান আল্লাহ তায়ালার শানে কটূক্তির প্রতিবাদে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২রা ডিসেম্বর) দুপুর ১১টায় নান্দাইল উপজেলা চত্বরে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ‘ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখা’র নেতৃবৃন্দ ও তৌহিদী জনতা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাউল শিল্পী আবুল সরকার পবিত্র কুরআন ও মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা ইসলাম ধর্মের অবমাননা এবং ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে চরম আঘাত এনেছে। তাঁরা অবিলম্বে অভিযুক্ত বাউল শিল্পীর দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানান। ইত্তেফাকুল উলামা নান্দাইল শাখার সভাপতি মুফতি ইব্রাহিম কাসেমীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ওল্ িউল্লাহর সঞ্চলানায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক ও নান্দাইল আসনের খেলাফত মজলিসের এমপি প্রার্থী মাও. শামসুল ইসলাম রহমানী, ইত্তেফাকুল উলামা নান্দাইল শাখার সাধারণ সম্পাদক মাও. গোলাম মোস্তফা, মাও. রুহুল আমিন, মাও. মুফতি খাদেমুল ইসলাম, মাও. হামিদুজ্জামান, মাও. আল আমিন বিন কাসেম, মাও. মুফতি নাসির উদ্দিন প্রমুখ। এসময় ইসলামীক দলীয় নেতৃবৃন্দ, মাদরাসার ছাত্র ও তৌহিদা জনতা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে প্রতিবাদীরা বিভিন্ন ধরনের স্লোগানের মাধ্যমে বিক্ষোভ মিছিল করেন এবং প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD