1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বাউফলে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের আলোচনা সভা - বিক্ষোভ সমাবেশ | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

বাউফলে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের আলোচনা সভা – বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ

পটুয়াখালীর বাউফলে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি—৯ম পে-স্কেল বাস্তবায়ন—দ্রুত কার্যকর করার দাবিতে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। জানা গেছে,২৯ নভেম্বর শনিবার দুপুর ৩টায় বাউফল উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, বাউফল শাখার উদ্যোগে আলোচনা সভা শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খায়ের আহমেদ মজুমদার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। উক্ত সভায় এ ফেডারেশনের বাউফল উপজেলা শাখার সভাপতি মোঃ শাহাবুদ্দিন মুন্সী’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। এ আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বেসরকারি কলেজ শিক্ষা সমিতির বাউফল উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সমিতির সভাপতি মো. ফিরোজ খান, জমিয়াতুল মোদারেছিন বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা সৈয়দ মো. আবুল কালাম আজাদ ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন।
প্রধান অতিথির বক্তব্যে খায়ের আহমেদ মজুমদার বলেন, “সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে ৯ম পে-স্কেল বাস্তবায়ন সময়ের দাবি। যৌক্তিক দাবিতে কোনো ধরনের টালবাহানা বরদাস্ত করা হবে না। আমরা দেখছি, সরকার উদ্যোগ নিলেই কোথাও এক অদৃশ্য শক্তি বাধা হয়ে দাঁড়ায়—এটা বন্ধ করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল মালেক বলেন,“আমরা টিফিন ভাতা চাই না, চাই লাঞ্চ ভাতা চাই। দেশে ২২ লাখ সরকারি কর্মচারী—আমরা যেন সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারি, সে দাবি সরকারের বিবেচনায় নেওয়া জরুরি। আন্দোলনের কারণেই আমাকে একসময় সাময়িক বহিষ্কার করা হয়েছিল; আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই আমি আবার পূর্ণবহাল হয়েছি।” ন্যূনতম বেতন কাঠামো পুনর্বিন্যাস, মহার্ঘ ভাতা বৃদ্ধি, পেনশন সুমবিধা প্রসার এবং পদোন্নতির কাঠামো আধুনিকায়নসহ বিভিন্ন দাবি দীর্ঘদিনের। তাই ৯ম পে-স্কেল বাস্তবায়ন এখন সময়সাপেক্ষ নয়, অপরিহার্য। এ নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে চলমান আলোচনার কথাও তুলে ধরেন কেন্দ্রীয় নেতারা।সভায় বাউফল উপজেলা শাখার সদস্যরা স্থানীয় পর্যায়ের সমস্যাবলি এবং ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরেন। পরে নেতৃবৃন্দ এসব প্রস্তাব লিপিবদ্ধ করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেন।
আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের শতাধিক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে কর্মচারীদের দাবি বাস্তবায়নে নতুন উদ্দীপনা তৈরি হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD