1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ শুক্রবার | সকালের খবর ২৪
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে সেনাবাহিনী–র‍্যাব–ডিএনসির যৌথ অভিযান: ১৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা জব্দ, আটক ১ ‎জয়পুরহাট-১ ও ২ আসনে ৮ প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ ব্রাহ্মণবাড়িয়ার দুইটি আসনে ধানের শীষের প্রচারণার দায়িত্ব পেলেন ভিপি তাজুল ইসলাম নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযান ১৯ হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার নাইক্ষ্যংছড়ি হেফজ বিভাগের এক হাফেজাকে কক্সবাজারে নিয়ে রাতভর ধর্ষণ,ধর্ষক গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : পটুয়াখালী প্রতীক বরাদ্দ ও নির্বাচনি আচরণ বিধি বিষয়ক আলোচনা সভা আত্রাইয়ের সাহাগোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা প্রতীক বরাদ্দ পেয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন পঞ্চগড়-২ এমপি প্রার্থী আজাদ ব্রাহ্মণবাড়িয়া মসজিদের বারান্দা থেকে অজ্ঞাতনামা নবজাতক কন্যাশিশু উদ্ধার বনানীতে বিদেশি রিভলবারসহ একজন গ্রেফতার

‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ শুক্রবার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘সবার উপরে দেশ’ স্লোগানকে সামনে রেখে ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’ নামের নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। শুক্রবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দলের দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।সেখানে দলের কমিটি ঘোষণা করা হবে।

নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে যাত্রা শুরু করতে যাওয়া নতুন এ দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশবাসীকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করেছে সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনের নেক্সাস ক্যাফে প্যালেসে আয়োজিত এ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লে. কমান্ডার মো. মেহেদী হাসান (অব.) বলেন, ছাত্র-জনতার ডাকে ঘটে যাওয়া ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান ছিল এক ফ্যাসিবাদবিরোধী গণজাগরণ। প্রায় দুই হাজার শহীদ, ৩০ হাজারের বেশি আহত-গাজী, এবং অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছিল “বাংলাদেশ ২.০” – একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্রের স্বপ্ন। তবে গভীর দুঃখ ও উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি, এই বিপ্লবের মূল চেতনা আজ হুমকির মুখে। এই প্রেক্ষিতে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা বিভিন্ন শ্রেণী-পেশার দেশ প্রেমিক নাগরিক ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’ নামের একটি নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি বলেন, দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশবাসীকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য উদাত্ত আহবান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী সেলিম প্রধান, মেজর রাজিবুল হাসান মেজির (অব.), ব্যবসায়ী আবুল হাসনাত, ব্যবসায়ী আনিকা তাসনিম খান ও পরিবহন শ্রমিক নেতা শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD