

আব্দুল্লাহ আল মামুন, পাবনা জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ৭১ পাবনা-৪ আসনের ভোটকেন্দ্র পরিচালকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা আজ শুক্রবার ঈশ্বরদীর আলহাজ্ব মোড়ে দারুস সালাম ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী আটঘরিয়ার গণমানুষের প্রিয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম সোহেল, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমীর ড নুরুজ্জামান প্রামানিক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি সাবেক আটঘরিয়া উপজেলা আমীর মাওলানা আমিরুল ইসলাম, আটঘরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা নকিবুল্লাহ প্রমুখ। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ঈশ্বরদী আটঘরিয়ার ১৩৯ টি ভোটকেন্দ্র পরিচালকরা উপস্থিত ছিলেন।