

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
জনগণ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে ফেলেছে। বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল জনগণের দল। এদেশের গণতন্ত্র রক্ষায় আগামী নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপি’র (ধানের শীষ) মনোনীত প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন উপরোক্ত কথা বলেন।
দিনাজপুর জেলার বিরামপুর ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয়ে ডা. এজেডএম জাহিদ হোসেন সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার অসহায় ও হতদরিদ্র সহ সকল শ্রেণির মানুষের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানের মতবিনিময় সভায় পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবীর হুমায়ুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন মন্ডল, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন তোছা, সাবেক ভিপি ও সাবেক সাধারণ সম্পাদক কমর সেলিম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, সদস্য সচিব ও জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর যুবদলের, সদস্য সচিব পলাশ বিন আশরাফী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সায়হাম আশরাফ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব তোতাসহ উপজেলার ৭ ইউনিয়ন ও পৌরসভার সকল অঙ্গ সংগঠন, সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকবৃন্দ প্রমুখ।
প্রধান অতিথি অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন , শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনাসহ সুষ্ঠু ভাবে দেশে ফেরার জন্য দোয়া চান। সেই সঙ্গে সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানান।