1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বাংলাদেশে কোনো জঙ্গি নেই :ডিএমপি কমিশনার | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

বাংলাদেশে কোনো জঙ্গি নেই :ডিএমপি কমিশনার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩৬০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন,বাংলাদেশে কোনো জঙ্গি নেই। পেটের দায়ে লোকে ছিনতাই করে।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার বর্ষপূর্তিতে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গি নেই, সমস্যা হলো ছিনতাইকারী। এখন আমাদের মূল লক্ষ্য হলো তাদের দমন করা। যদি কখনো জঙ্গি তৎপরতা দেখা দেয়, তখন সেটা নিয়ে ভাবা হবে। আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মেরেছে বলেও মন্তব্য করেন তিনি।

হলি আর্টিজান হামলা তাহলে সাজানো ঘটনা ছিল কি না- এমন প্রশ্নের জবাবে সাজ্জাত আলী বলেন, ওটা সম্পর্কে আমি জানি না। তবে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। বাংলাদেশে পেটের দায়ে লোকে ছিনতাই করে।

২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশান-২ এলাকায় হোলি আর্টিজান বেকারিতে ঘটে ভয়াবহ জঙ্গি হামলা। এতে ১৭ বিদেশিসহ ২০ জন সাধারণ মানুষ নিহত হন। হামলা প্রতিহত করতে গিয়ে প্রাণ হারান পুলিশের দুই কর্মকর্তা। এই নৃশংস ঘটনার দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

হামলার পর থেকে প্রতি বছর ১ জুলাই গুলশান থানায় নিহত দুই পুলিশ সদস্যের স্মরণে নির্মিত ভাস্কর্য ‘দীপ্ত শপথ’-এ শ্রদ্ধা নিবেদন করতেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি, হোলি আর্টিজান যে বাড়িতে ছিল, সেখানে ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা শ্রদ্ধা জানাতেন।

তবে এবার কোনো আনুষ্ঠানিক কর্মসূচি না রাখার কথা জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD