1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বাঁশবাগান থেকে নবজাতক উদ্ধার: সম্মাননা পেলেন আনসার সদস্য ইমরান | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

বাঁশবাগান থেকে নবজাতক উদ্ধার: সম্মাননা পেলেন আনসার সদস্য ইমরান

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামের কালীমন্দিরপাড়ায় বাঁশবাগান থেকে নবজাতক উদ্ধারের ঘটনায় আনসার সদস্য মো. ইমরান হোসাইনকে সংবর্ধনা ও পুরস্কার দিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুস সালাম ইমরানের হাতে সম্মাননা স্মারক ও আর্থিক পুরস্কার তুলে দেন।

জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর রাতে শারদীয় দুর্গাপূজায় ডিউটিতে ছিলেন আনসার সদস্য পিসি মো. ইমরান হোসাইন। ডিউটির একপর্যায়ে কালীমন্দিরপাড়ার বাঁশবাগান থেকে কান্নার শব্দ শুনে তিনি এগিয়ে যান। সেখানে গিয়ে দেখতে পান-এক নবজাতক জীবিত অবস্থায় পড়ে আছে। পরে স্থানীয়দের সহায়তায় তিনি নবজাতককে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত শিশুটিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।

ঘটনার স্মৃতিচারণ করে ইমরান হোসাইন বলেন, শিশুর কান্নার শব্দ শোনার পর এক মুহূর্ত দেরি করিনি। এটা আমার মানবিক দায়িত্ব ছিল। জেলা প্রশাসকের কাছ থেকে সম্মাননা পেয়ে সত্যিই গর্বিত ও অনুপ্রাণিত।

আনসার সদস্যের এমন মানবিক সাহসিকতার প্রশংসা করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, হোসাইন যেভাবে মানবিকতা ও সাহস দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। তার এই কাজ সমাজে মানবতার আলোকবর্তিকা হয়ে থাকবে। প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বদা এমন সৎ ও ইতিবাচক কাজের স্বীকৃতি দেবো।

অনুষ্ঠানে মেহেরপুর জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ডেন্ট কামরুজ্জামান, গাংনী উপজেলা আনসার কর্মকর্তা এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD