1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বাঁশখালীতে অস্ত্রসহ কুখ্যাত মনসুর বাহিনীর ৫ সদস্য আটক | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

বাঁশখালীতে অস্ত্রসহ কুখ্যাত মনসুর বাহিনীর ৫ সদস্য আটক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর

চট্টগ্রামের বাঁশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী মনসুর বাহিনীর পাঁচজন সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার(১৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাঁশখালী থানাধীন নতুন বাজার সংলগ্ন এলাকায় মনসুর বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে স্থানীয়দের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও আধিপত্য বিস্তারের মতো সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। স্থানীয়রা এ চক্রের বিরুদ্ধে অভিযোগ করলে কোস্ট গার্ড এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায়, বৃহস্পতিবার ভোররাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড বেইজ চট্টগ্রামের সদস্যরা নতুন বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ১৫টি ফাঁকা কার্তুজ ও ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ সময় মনসুর বাহিনীর সক্রিয় পাঁচ সদস্য—আবু নছর চৌধুরি (৪৪), আব্দুল কাদের (৪০), মো. জমির আহমদ (৫৫), মো. জিয়াউর রহমান (৫০) ও মো. সোহেলকে আটক করা হয়। তারা সবাই বাঁশখালী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

অভিযানের সময় একদল অজ্ঞাত সন্ত্রাসী কোস্ট গার্ডের গাড়িতে অতর্কিত হামলা চালায় এবং আটককৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

কোস্ট গার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন, “আটককৃত সন্ত্রাসী এবং জব্দকৃত আলামত হস্তান্তরের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD