1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বর্তমান জাবি প্রশাসন ফ্যাসিবাদী হয়ে উঠেছে:অধ্যাপক ড. গোলাম রব্বানী | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

বর্তমান জাবি প্রশাসন ফ্যাসিবাদী হয়ে উঠেছে:অধ্যাপক ড. গোলাম রব্বানী

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২১৬ বার পঠিত

আমির ফয়সাল জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ফ্যাসিবাদী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রাব্বানী। অনুমতি ছাড়া ফ্যাসিবাদের পতন দিবস উদযাপন কমিটিতে অন্তর্ভুক্ত করায় তিনি এ মন্তব্য করেন।গতকাল (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে অন্তর্ভুক্ত করা হলে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক মোহাম্মদ গোলাম রাব্বানী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ফ্যাসিবাদী হয়ে ওঠেছে। তারা একটি কমিটিতে অনুমতি ছাড়াই আমার নাম দিয়েছে। আমি এমন দায়িত্বজ্ঞানহীন ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই কমিটি থেকে আমার নাম প্রত্যাহার করার জন্য ইতোমধ্যেই রেজিস্ট্রারকে বলেছি। আশা করি অবলম্বে তারা এই কমিটি থেকে আমার নাম প্রত্যাহার করবে।

জুলাই আন্দোলনের এ অগ্রসৈনিক আরও বলেন, এর আগেও ক্রীড়া বাস্তবায়ন কমিটিতে কোন অনুমতি ছাড়াই আমার নাম দেওয়া হয়েছিল। এ ধরনের কাজ কখনোই সমর্থনযোগ্য নয়।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান বলেন, এ বিষয়ে নির্দেশনা ছিল সেজন্য উনার নাম দেওয়া হয়েছে। উনি যেহেতু অভিযোগ তুলেছেন, সেহেতু আলোচনা করে উনার নাম বাদ দেওয়া হবে। অনুমতি ছাড়া নাম দেওয়া ঠিক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তো আমি বলতে পারছিনা। ভিসি স্যার মিটিংয়ে আসছেন, পরে কথা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD