

স্টাফ রিপোর্টারঃ তৎকালীন বরগুনা- ৩ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রাক্তন নেতা ও বর্তমান বিএনপি নেতা আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান তালুকদার আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সুত্রে জানা গেছে, ১৭ নভেম্বর সোমবার সন্ধ্যা রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মতিয়ার রহমান তালুকদার ঢাকা এভারকেয়ার হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। তিনি জাতীয় পার্টি সরকারের আমলে জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং ২০০১ সালের নির্বাচনে বিএনপি মনোনীত হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় এসেছিলেন। আসন্ন সংসদ নির্বাচনে বরগুনা -১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দলীয় মনোনয়ন তিনি পাননি।