1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বরগুনা - ১ আমতলী তালতলী বরগুনা সদর আসনে নৌবাহিনীর টহল জোরদার | সকালের খবর ২৪
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নওগাঁয় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম হেরোইন সহ দুইজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ পিতার নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রয়ের অভিযোগ কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রূপগঞ্জে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধ: ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন পরাজিত প্রার্থী’ মুনির’ ফুলবাড়ী২৯ বিজিবি কর্তৃক যৌন উত্তেজক সিরাপ ও ভারতীয় ইস্কফ সিরাপ আটক

বরগুনা – ১ আমতলী তালতলী বরগুনা সদর আসনে নৌবাহিনীর টহল জোরদার

  • প্রকাশিতঃ বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় বরগুনা-১ আমতলী তালতলী সদর আসনে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় বিপুল সংখ্যক নৌবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।প্রতিদিনই উপজেলা তিনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক,বাজারএলাকা, জনসমাগমস্থলও ঝুঁকিপূর্ণ পয়েন্টে নৌ-বাহিনীর টহল ও অবস্থান লক্ষ্য করা যায়।পাশাপাশি প্রতিনিয়ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।সাধারণ জনগণ বলেন,দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সংশ্লিষ্ট অপরাধ বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছিল।নৌ-বাহিনীর এই জোরদার উপস্থিতিতে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।
নৌ-বাহিনীর কঠোর অবস্থানের কারণে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের মধ্যেআতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক অপরাধী আত্মগোপনে চলে গেছে বলে স্থানীয় সূত্রে জানা
গেছে।চেকপোস্টও নিয়মিত টহলের ফলে অপরাধমূলক তৎপরতা উল্লেখযোগ্য ভাবে কমে এসেছে বলেও জানান এলাকাবাসী।নির্বাচনী এলাকাসমূহে পুলিশ, আনসার,র‍্যাব,বিজিবি, কোস্টগার্ড ও অন্যান্য
সহায়কবাহিনীর সমন্বয়েএই মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভোটকেন্দ্র, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সংবেদনশীল এলাকায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।একইসঙ্গে টহল
কার্যক্রম,অপারেশন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা আইনবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরগুনা সদর আমতলী তালতলী উপজেলাসদরসহ উপজেলার পৌরসভাধীন বিভিন্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী টহল পরিচালনা করে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ নৌবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।এছাড়াও উপকূলীয় অঞ্চলসহ দায়িত্বপূর্ণ এলাকাসমূহে অপরাধ দমন, অবৈধ অস্ত্র, মাদক ও দুষ্কৃতিকারীদের দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।জনমানুষের কল্যাণে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD