

বকশীগঞ্জ (জামালপুর)প্রতিনিধি:জামালপুরের বকশীগঞ্জে সার না পেয়ে বকশীগঞ্জ- রৌমারি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাধারণ কৃষক। দীর্ঘ সময় ধরে অবরোধের কারণে সড়কে ২ কিলোমিটার জোরে যানযটের সৃষ্টি হয়। উপজেলার বাট্রাজোর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বকশীগঞ্জ উপজেলার বাট্রাজোর নতুন বাজার এলাকায় সার না পেয়ে এলাকার সাধারণ কৃষক সারের দাবিতে সড়ক অবরোধ করেন। দীর্ঘ আড়াই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে সাধারণ কৃষক। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল- হুসনা ও কৃষি অফিসার আমিনুল ইসলাম ঘটনাস্থলে পৌছান এবং কৃষকদের প্রয়োজনীয় সার দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় সাধারণ কৃষক।
সরজমিনে গিয়ে জানা যায়, বকশীগঞ্জ উপজেলায় চলতি মওসুমে ইউরিয়া, ডিএপি সহ নন ইউরিয়া সারের তীব্র সঙ্কট দেখা দেয়। কৃষকরা তাদের চাহিদামত সার পাচ্ছেন না। এতে উপজেলার বাট্রাজোর নতুন বাজার এলাকায় সকাল ৯টা থেকে সাধারণ কৃষক সারের জন্য ডিলার মোজাহিদ ট্রেডার্স এর সামনে অপেক্ষা করছিলেন কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও সার না পেলে সাধারণ কৃষক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কে দীর্ঘ দুই কিলোমিটার জোরে যানযটের সৃষ্টি হয়। সাধারণ কৃষকরা জানান আমাদের সার না দিয়ে রাতের আধারে বিভিন্ন জায়গায় সার সরবরাহ করে আসছে ডিলার, আমরা প্রয়োজনীয় সার পাচ্ছি না, কৃষকদের দেখে ডিলারের লোকজন দোকান বন্ধ করে চলে যায়। এতে ক্ষীপ্ত হয়ে কৃষকরা সড়কে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন।
কৃষক আইতুল্লাহ সাজু জানান, ১০৫০ টাকার সার বাইরে থেকে ১৮০০ টাকা দরে কিনতে হয়। সারের জন্য প্রতিদিন ফিরত যাচ্ছি শুধু বলে সার নাই সার নাই, আমরা কৃষক মানুষ কৃষি কাজ ছাড়া টাকা উপার্জনের অন্য কোন উপায় নেই আমাদের। সকালে আসলে বলে দুপুরে দিব দুপুরে আসলে বলে আগামীকাল সকালে পাবেন, এভাবে এক সপ্তাহ ধরে আসতেছি আর যাইতেছি কিন্তু সার পাচ্ছি না।
উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি সহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনার স্থলে পৌছে সাধারণ কৃষকদের দাবির কথা শুনে বিক্ষুব্ধ কৃষকদের আইডি কার্ড নিয়ে তাদের প্রয়োজনীয় সার দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। এছাড়া অতি দ্রুত কৃষকদের মাঝে প্রয়োজনীয় সার সরবরাহ করা হবে।