1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বকশীগঞ্জে নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তলনের দায়ে দুইজনের কারাদন্ড | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

বকশীগঞ্জে নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তলনের দায়ে দুইজনের কারাদন্ড

  • প্রকাশিতঃ শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তলনের দায়ে মোবাইল কোর্ট করে সিকান্দার আলী (৬০) ও আফসার আলী (৫০) নামে দুইজনকে কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন ।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করে উজান কলকিহারা নদ থেকে বালু উত্তলন কালে হাতেনাতে দুইজনকে আটক করে এক মাসের কারাদন্ড দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার। সিকান্দার আলী ও আফসার আলী তারা দুজনই উজান কলকিহারা গ্রামের বাসীন্দা।জানা যায়, উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা ব্রহ্মপুত্র নদ ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপনের কাছাকাছি স্থান থেকে ড্রেজায় বসিয়ে প্রতিনিয়ত বালু উত্তলন করে আসছিল একটি চক্র। এর সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তৎক্ষনাৎ থানা পুলিশ ও আনসার সদস্যদের সহায়তা নিয়ে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কলকিহারা ব্রহ্মপুত্র নদে অভিযান পরিচালনা করে বালু উত্তলনের সময় সিকান্দার আলী ও আফসার আলী নামে দুইজনকে আটক করে মোবাইল কোর্ট করে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন। অভিযান শেষে আসামী দুইজনেকে জেল হাজতে প্রেরণের জন্য বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, গুপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে মেরুরচর উজান কলকিহারা ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার বসিয়ে প্রতিনিয়ত বালু উত্তল করে আসছে একটি চক্র। তৎক্ষনাৎ পুলিশ ও আনসারদে সহযোগিতা নিয়ে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে মোবাইল কোর্ট করে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সাথে আসামীদের জেল হাজতে প্রেরণের জন্য আসামীদের বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD