1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বকশীগঞ্জে দখলদারদের কাছ থেকে চার মাসেও ভিটে বাড়ি ফিরত নিতে পারেনি রুস্তম আলী | সকালের খবর ২৪
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বনানীতে বিদেশি রিভলবারসহ একজন গ্রেফতার গ্রেফতার ১: আমেরিকা প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ও ব্ল্যাকমেইলিং কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়া তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ডেভিল হান্ট ফেইজ-২: ২৪ ঘণ্টায় ছয় থানা এলাকায় অভিযান, গ্রেফতার ৪৬ সরাইলে তারেক রহমানের জনসভাকে ঘিরে উৎসবের আমেজ, ব্যাপক প্রস্তুতি গ্রহণ ‎রায়পুরের জেলের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালের হিজলাতে উদ্ধার মোংলায় বিদেশি হুইস্কি ও নগদ টাকা সহ নারী আটক চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসায় সংবর্ধনা নড়াইলের দু’টি আসনে ১৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

বকশীগঞ্জে দখলদারদের কাছ থেকে চার মাসেও ভিটে বাড়ি ফিরত নিতে পারেনি রুস্তম আলী

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২০০ বার পঠিত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে জমি বিক্রি না করায় জোর করে এক অসহায় পরিবারের জমি দখল ও বাড়ি ঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। একারণে চার মাসেও নিজ বাড়িতে ফিরতে পারেন নি ভুক্তভোগী এক হতদরিদ্র পরিবার।

নিজ দখলকৃত জমি উদ্ধার ও নিজ বাড়িঘর ভেঙে ফেলার প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন বগারচর ইউনিয়নের ভুক্তভোগী রুস্তম আলী (৬৫) নামে এক ব্যক্তি।
অভিযোগ সূত্রে জানা গেছে, বগারচর ইউনিয়নের নামাপাড়া গ্রামের কালু মিয়ার পুত্র রুস্তম আলী পৌনে ২ শতাংশ জমি ক্রয় করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। একই গ্রামের নুরু মিয়ার পুত্র আসমত আলী গত চার মাসে রুস্তম আলীকে জমিটি বিক্রি করতে বলেন। রুস্তম আলী তার ভিটে বাড়ি বিক্রি অস্বীকৃতি জানান। জমি বিক্রি না করায় রুস্তম আলীর ওপর ক্ষিপ্ত হন। এরই জের ধরে গত ২৩ মার্চ রুস্তম আলীর বাড়ি ঘরে হামলা চালায় তার বাড়ি ঘর ভেঙে দিয়ে জোরপূর্বক দখল করে নেন আসমত আলী ও তার ছেলেরা। শুধু ভিটে বাড়ি দখলই নয় তাকে প্রাণ নাশেরও হুমকি দেয় তারা।
স্থানীয়ভাবে আসমত আলী ও তার ছেলেরা প্রভাবশালী হওয়ায় প্রাণের ভয়ে ভিটে বাড়ি রেখেই চলে আসে রুস্তম আলী ও তার পরিবার।
দীর্ঘ চার মাস পার হলেও আজও দখল হওয়া ভিটে মাটিতে ফিরতে পারেন নি অসহায় রুস্তম আলী। তিনি নিজ ভিটে ও বাড়িতে ফিরতে ব্যাকুল হয়ে পড়েছেন রুস্তম আলী ও তার পরিবার।
এব্যাপারে ভুক্তভোগী রুস্তম আলী জানান, আমার ভিটে বাড়ি দখল করে নেওয়ার পর আমাকে হত্যার হুমকি দেওয়া হয়। তখন থেকে আমি মেয়ের বাড়িতে অবস্থান করছি। আমি খুবই অসহায়। তাই আমার দখল হওয়া ভিটে বাড়িতে ফিরতে চাই। তিনি এব্যাপারে বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এঘটনায় আসমত আলীর সঙ্গে বার বার কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজী হননি।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, এঘটনায় সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD