

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :জামালপুরের বকশীগঞ্জে ক্যান্সার রোগে আক্রান্ত আল্পনা বেগম (১৯) নামে এক অসহায় নারীর চিকিৎসার জন্য নগদ টাকা ও শুকনো খাবার প্রদান করেছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন তার অফিস কক্ষে আল্পনা বেগমের স্বামী ফারুক আহমেদ হাতে নগদ ৮ হাজার টাকা ও শুকনো খাবার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কণিকা খাতুন। জানা যায়, বকশীগঞ্জ দঃখিন বাজার এলাকায় বসবাসরত ফারুক আহমেদের স্ত্রী আল্পনা বেগম দীর্ঘ দিন থেকে ব্রেন টিউমার/ক্যান্সার রোগে আক্রান্ত, তাকে চিকিৎসার করতে গিয়ে আর্থিক ভাবে অসহায় হয়ে পরেন আল্পনার পরিবার।
এমতাবস্থায় গত বুধবার বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট এসে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চান, এমনকি ঘরে খাবার পর্যন্ত নেই এমন অভিযোগ জানা যায়। এরপর উপজেলা নির্বাহী অফিসার রোগীর মেডিকেল কাগজ পত্র দেখে তাকে দ্রুত হাসপাতালে ভর্তির জন্য নগদ টাকা ও পরিবারের জন্য শুকনো খাবার প্রদান করেন। এছাড়া হাসপাতালে ভর্তির পর প্রয়োজনীয় চিকিৎসার জন্য উপজেলা সমাজসেবা থেকে আরও পঞ্চাশ হাজার টাকা প্রদানের আশ্বাস দেন। ক্যান্সার রোগে আক্রান্ত আল্পনা বেগম এক সন্তানের জননী।
উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, আল্পনা বেগম দীর্ঘ দিন থেকে ব্রেনে টিউমার হয়ে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন এমতাবস্থায় দ্রুত হাসপাতালে ভর্তির জন্য নগদ ৮ হাজার টাকা ও শুকনো খাবার প্রদান করা হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তির পর প্রয়োজনীয় চিকিৎসার জন্য উপজেলা সমাজসেবা কর্তৃক আরও পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হবে।