1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ফ্লাইট এক্সপার্ট: কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা, গ্রেফতার ৩ | সকালের খবর ২৪
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতীক বরাদ্দ পেয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন পঞ্চগড়-২ এমপি প্রার্থী আজাদ ব্রাহ্মণবাড়িয়া মসজিদের বারান্দা থেকে অজ্ঞাতনামা নবজাতক কন্যাশিশু উদ্ধার বনানীতে বিদেশি রিভলবারসহ একজন গ্রেফতার গ্রেফতার ১: আমেরিকা প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ও ব্ল্যাকমেইলিং কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়া তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ডেভিল হান্ট ফেইজ-২: ২৪ ঘণ্টায় ছয় থানা এলাকায় অভিযান, গ্রেফতার ৪৬ সরাইলে তারেক রহমানের জনসভাকে ঘিরে উৎসবের আমেজ, ব্যাপক প্রস্তুতি গ্রহণ ‎রায়পুরের জেলের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালের হিজলাতে উদ্ধার মোংলায় বিদেশি হুইস্কি ও নগদ টাকা সহ নারী আটক

ফ্লাইট এক্সপার্ট: কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা, গ্রেফতার ৩

  • প্রকাশিতঃ রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বিমানের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ‘ফ্লাইট এক্সপার্ট’-এর বিরুদ্ধে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।

এ ঘটনায় এই প্লাটফর্মের ৩ কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (০৩আগস্ট) মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত তিনজন হলেন- এজেন্সির হেড অব ফাইন্যান্স সাকিব হোসেন (৩২), চিফ কমার্শিয়াল অফিসার সাঈদ আহমেদ (৪০) ও চিফ অপারেটিং অফিসার এ কে এম সাদাত হোসেন (৩২)।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন গণমাধ্যমকে বলেন, বিপুল সরকার নামে এক গ্রাহক গতকাল শনিবার রাতে মতিঝিল থানায় মামলাটি করেন। এতে পাঁচজনকে আসামি করা হয়েছে। বাকি দুজন আসামি হলেন, ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) সালমান বিন রাশিদ শাহ সাঈম ও তাঁর বাবা এম এ রাশিদ। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গতকাল ফ্লাইট এক্সপার্ট নামের একটি প্রতিষ্ঠান কিছু কর্মচারী তারা এসে অভিযোগ করে প্রতিষ্ঠানটির মালিক জনৈক সালমান বীন রশিদ প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে সপরিবারে বিদেশে চলে যাই এবং প্রতিষ্ঠানের মোটা অংকের অর্থ আত্মসাৎ করেন। পরবর্তীতে তারা মতিঝিল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপরে জানা যায় অনেক লোকের অর্থ এখানে ছিল। তারা ১৭ টি প্রতিষ্ঠানের প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। পরবর্তীতে একজন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা দায়ের হয়। এঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, গতকাল সন্ধ্যায় হঠাৎ করেই বন্ধ হয়ে যায় ফ্লাইট এক্সপার্ট। এতে ভোগান্তিতে পড়েন হাজারো গ্রাহক ও টিকিট বিক্রেতা এজেন্সি। তাঁরা অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য অর্থ পরিশোধ করেছিলেন।

জানা গেছে, দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন (কক্ষ সংরক্ষণ), ট্যুর প্যাকেজ ও ভিসা প্রক্রিয়াকরণের মতো বিভিন্ন সেবা দিত তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD