

মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন ভারতীয় মাদকদ্রব্য মালামাল আটক।গত ০৩ ডিসেম্বর ২০২৫ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক ১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২১৬ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং গত০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ বড়গ্রাম বিওপি কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৯৯৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ১,১২,০০০/- (এক লক্ষ বারো হাজার) টাকা, এদিকে গত ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ রাণীনগর বিওপি কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ভারতীয় গাঁজা এবং গত৫ ডিসেম্বর ২০২৫ তারিখ দাইনুর বিওপি কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৯১ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৩৯,৯০০/- (ঊনচল্লিশ হাজার নয়শত) টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার অধিনায়কফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), দিনাজপুর ।