1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ফুলবাড়ী পৌরসভার ২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

ফুলবাড়ী পৌরসভার ২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩৪৩ বার পঠিত

মোঃ আশরাফুল আলম ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ৬১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৫১৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।ফুলবাড়ী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলী।সোমবার ৩০ জুন দুপুর ১২ টায় পৌরসভা মিলায়নতনে এক সুধী সমাবেশে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন তিনি।নতুন অর্থ বছরের বাজেটে ৬১ কোটি টাকার মধ্যে পৌরসভার রাজস্ব আয় ৪ কোটি ৮৪ লাখ টাকা ও উন্নয়ন খাত থেকে আয় ৫৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।বাজেট বক্তব্যে পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী বলেন, ফুলবাড়ী পৌরসভা ‘ক’ শ্রেণির হলেও অর্থের অভাবে সেবার মান বাড়ানো সম্ভব হয়নি। আশা করা যায়,নতুন বাজেটে আয় বৃদ্ধির পাশাপাশি নাগরিক সেবার মানও বাড়বে।বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসকের সভাপতিত্বে ও কম্পিউটার অপারেটর (স্বাস্থ্য শাখা) আশরাফ পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম,জেলা জামায়াতের ইউনিট সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনজুরুল কাদের বাবু,ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির আহ্বায়ক এম.এ কাইয়ুম, সদস্য সচিব মানিক মন্ডল,নাগরিক কমিটির সদস্যবৃন্দ।এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান,ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল,পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুধিজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD