1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ফুলবাড়ী থানা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনতার প্রত্যাশা মন্ত্রী সভায় ঠাই পাক ৩ হেভিওয়েট জননেতা নড়াইলে ধানের শীষ ও কলস প্রতিক সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৪ পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ

ফুলবাড়ী থানা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩৩৬ বার পঠিত

মোঃ আশরাফুল আলম ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন অন্তর্ভুক্ত ফুলবাড়ী থানা শ্রম কল্যাণ উপ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. মানিক মন্ডল এবং সম্পাদক পদে মো. রাসেল পারভেজ ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গত শনিবার (২৮ জুন-২০২৫) রাতে শহরের পিডিবি মোড়স্থ দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন এর প্রধান কার্যালয়ের নিজস্ব ভবন মিলনায়তনে জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনোয়ারুল হক এর সভাপতিত্বে দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন অন্তর্ভুক্ত ফুলবাড়ী থানা শ্রম কল্যাণ উপ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ এর ভোট গণনা শেষে বেসরকারীভাবে ফলাফল ঘোষনা করেন ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী। ফুলবাড়ী থানা শ্রম কল্যাণ উপ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে ৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং প্রতিদ্বন্দ্বি না থাকায় ৭টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোন। নির্বাচিতরা হলেন-সভাপতি মো. মানিক মন্ডল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সম্পাদক মো. রাসেল পারভেজ (প্রাপ্ত ভোট ৭০), সহ-সম্পাদক মো. রিয়াজুল ইসলাম (প্রাপ্ত ভোট ৬১), সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (প্রাপ্ত ভোট ৭৬), অর্থ সম্পাদক মো. মাহিদুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দপ্তর সম্পাদক মো. মোস্তফা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সড়ক সম্পাদক মো. জয়নাল শেখ (প্রাপ্ত ভোট ৬৬), প্রচার ও ক্রীড়া সম্পাদক মো. মাজহারুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মো. ইমাম হাসান মুনাস (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কার্য্যকরী সদস্য (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) মো. মেজবাতুল ইসলাম, মো. মুকুল হোসেন ও মো. সোহেল রানা।
উল্লেখ্য, দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন অন্তর্ভুক্ত ফুলবাড়ী থানা শ্রম কল্যাণ উপ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে ১৪৪ জন ভোটারের মধ্যে ১০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের পূর্বে সাধারণ সভায় পূর্বের কমিটিকে বিলুপ্ত করে পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাধারণ সভা ও নির্বাচনে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি মো. আবুল হোসেন, সহ-সভাপতি মো. শামসুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (শিবলু জাহাঙ্গীর), সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, অর্থ সম্পাদক মো. স্বাধীন, দপ্তর সম্পাদক মো. আব্দুল গফুর, সড়ক সম্পাদক মো. মিষ্টার আলী, সহ-সড়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম, প্রচার ও ক্রীড়া সম্পাদক মো. মহির উদ্দিন, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মো. মাসুদ রানা, কার্যকরী সদস্য মো. ইয়ারব আলী, মো. রেজাউল ইসলাম রাজা, মো. ইসমাইল হোসেন, হেমন্ত কুমার মানিক, মো. আলতাফ হোসেন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD